South east bank ad

এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন   |   মন্ত্রী

এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল হয়েছে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামা ওবায়েদ ইসলাম। নতুন দপ্তর বণ্টনের পরও একই পদে বহাল রয়েছেন তিনি। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির—দুজন প্রতিমন্ত্রী এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

গতকাল শুক্রবার নতুন ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।
এ দিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। শপথের পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শুক্রবার রাতেই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে।

হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: