শিরোনাম

South east bank ad

স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন   |   মন্ত্রী

স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

রবিবার (৯ আগস্ট) চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান সরেজমিনে দেখতে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের শারীরিক ও সেবার মান নিয়ে খোঁজখবর নেন তিনি। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন মন্ত্রী।

পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকার দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

​পরিদর্শনকালে চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: